চিরিরবন্দরে মাদকের প্রতিবাদ করতে গিয়ে জেল হাজতে সাংবাদিক

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ১১:৫৭ অপরাহ্ণ

মাদকের সঙ্গে জড়িত গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে ভূমিকা রাখা এক যুবককে আটক করতে না পারার ঘটনাকে কেন্দ্র করে চিরির বন্দরে তুঘলকি কান্ড ঘটে গেছে।

গত ৭ অক্টোবর(বুধবার) সন্ধ্যা ৬টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউপি’র আমতলীতে ৩ মাদক কারবারিদের সাথে ১জনকে আটক করে গ্রাম পুলিশ সদস্যরা।মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখা নবিনুল নামে ওই যুবককে আটক করায় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে ওই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশ সদস্য মুকু:রায়(২১)ওই রাতেই সরকারি কাজে বাধা প্রদান মর্মে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।পরবর্তীতে ঘটনার ৬ ঘন্টার ব্যবধানে আইপি চ্যানেল কিউ টিভি বাংলা চিরিরবন্দর প্রতিনিধি সাংবাদিক সামিদুল ইসলামকে ঘুম থেকে ডেকে থানায় তুলে নিয়ে যায়।এবং ঐদিন সকালেই তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

এই ঘটনায় পরিবারের সদস্যরা জানান,নবীনুল স্থানীয় মাদক বিরোধী আন্দোলনের সাথে জড়িত।সে কখনোই মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়।গ্রাম পুলিশ সদস্য রাজুর মাদক সংক্রান্তে জড়িত থাকায় ইতিপূর্বে তার বিরুদ্ধে ভূমিকা নিয়েছিল নবিনুল ও সামিদুল।সেই পুরনো শত্রুতার প্রতিশোধ নিলো এই গ্রাম পুলিশ সদস্য রাজু।একজন গ্রাম পুলিশ সদস্য আসামী ধরতে এসে সঙ্গে কি ২৫ হাজার টাকা রাখে?এই অভিযোগও করা হয়েছে আমাদের বিরুদ্ধে।

এ বিষয়ে আজ ১২ই অক্টোবর চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জানান,গ্রাম পুলিশ সদস্য কর্তৃক কয়েকজন মাদক কারবারিকে আটক করার খবর পাই।এরপর থানা থেকে পুলিশ সদস্যরা তাদেরকে তুলে আনতে গেলে সামিদুল ও তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করে।এসময় নবীনুল নামে এক আসামি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় একটি মামলা হয়।সেই মামলায় আসামি সামিদুল কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন