মাদক কারবারী কর্তিক হামলার শিকার হয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০১ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে পথরোধ করে জামাই শাশুড়িসহ ৪জনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় মামলা হলে একজন গ্রেফতার হলেও অন্যান্য আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারধরের শিকার জামাই মেহেদী হাসান হিরা।

Waterproof mobile Cover
01830 393439

লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর এলাকার উত্তর সুজাপুর ও শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া এলাকাটি মাদকে জর্জরিত।
এখানে দীর্ঘদিন থেকে বুদু মিয়ার ছেলে অহেদুল ইসলাম প্রকাশে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। সম্প্রতি তিনি ছোট ছোট বাচ্চাদের দ্বারা মাদক ব্যবসা পরিচালনা শুরু করলে আমার শাশুড়ি মোছা. নারগিজ বেগম এর প্রতিবাদ করেন।
এরই জেরে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আদর্শ কলেজপাড়ায় মসজিদের পাশে উক্ত অহেদুল সহ একই এলাকার আজিজুল হকের ছেলে লাবু মিয়া (২৮), জামান (৩৫) ও বুদু মিয়ার ছেলে অবাইদুল (২৬) পথরোধ করে আমার শাশুড়ি নারগিজ বেগম, খালা শাশুড়ি লাভলি বেগম, আমার স্ত্রী ভাবনা আক্তারকে এলোপাথারি মারধর করে।
তাদেরকে উদ্ধার করতে গেলে আমাকেও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ঘাড়ে, কাপলে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম ও হাড় ভেঙে দেয়।

বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
০১৮৩০ ৩৯৩৪৩৯

তিনি আরো বলেন
এদিকে অন্যান্য আসামিরা গ্রেফতার না হওয়ায় প্রতিনিয়তই হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করছেন।
যে কোন সময় আমাদেরকে মাদক দিয়ে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মারধরের শিকার নারগিজ বেগম, লাভলী বেগম ও ভাবনা আক্তার সহ পরিবারের সদস্যরা।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন