নীলফামারী সদরের ফুলতলা এলাকায় দশম শ্রেণির দুই শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

01830 393439
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রুবিনার সাথে একই শ্রেণির ছাত্র ও ফুলতলা বাজার শেখ পাড়া এলাকার বাসিন্দা হৃদয়ের দীর্ঘ এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।

০১৮৩০ ৩৯৩৪৩৯
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রুবিনা ও হৃদয়ের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, এই ছবি প্রকাশ ও বিতর্কিত কর্মকাণ্ডে রুবিনার কয়েকজন বান্ধবী সরাসরি ইন্ধন জোগাচ্ছিল।
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে টিকটকের অপব্যবহার ও এমন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপসংস্কৃতি রোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নীলফামারী ডোমার , স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৪ অপরাহ্ণ