ঝিকরগাছাতে মহিলা এমপির তুলা কৃষক মিছিল

যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১১:১৯ অপরাহ্ণ

তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে তুলা উৎপাদন কারী কৃষকের মাঝে সার, বীজ ও কৃষি সামগ্রী বিতরণ ও তুলা কৃষক রালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর তুলা উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মোজাদ্দীদ আল শামীম, যশোর আঞ্চলিক কার্যালয়ের কীট পতঙ্গ বিশেষজ্ঞ তাসদিকুর রহমান, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবার রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও তুলা উৎপাদন কারী কৃষকবৃন্দ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন