২৯ বিজিবির পৃথক ২টি অভিযানে খানপুর ও বড়গ্রাম বিওপি এলাকায় সাফল্য।

মোঃ সামিউল ইসলাম,দিনাজপুর
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৮:৪০ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ লাখ ৫১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনস্থ খানপুর ও বড়গ্রাম বিওপি কর্তৃক পৃথক ২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

অভিযান দুটিতে বাংলাদেশের অভ্যন্তর থেকে সর্বমোট ৪৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৩,৫১,২০ টাকা।২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। একইসাথে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম পরিচালনা করা হবে।এলাকাবাসী বিজিবির এ সাফল্যকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন