চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় রাস্তায় ময়লা ফেলতে নিষেধ করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগ কর্মী ও মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

01830 393439
স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিল বাজারে এক আনারস ব্যাবসায়ী রাস্তায় ময়লা ফেলে রাখে তা দেখে অটোরিকশা চালক মো: বিশাল প্রতিবাদ করলে পাশে থাকা মোঃ আব্দুল বাসির কসাই কথা-কাটাকাটির একপর্যায়ে মোঃ বিশাল আলীর মাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি মারামারিতে গড়ায়। এতে অটোরিকশা চালক বিশাল আহত হয়েছেন বলে জানা গেছে।

০১৮৩০ ৩৯৩৪৩৯
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোঃ আব্দুল বাসির কসাই মিথ্যা ও ভিত্তিহীন কথা তুলে ভিডিও বিভিন্ন পোস্ট দেয় অটোরিকশা চালক মোঃ বিশাল আলীর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন । কিন্তু মোঃ বিশাল আলী প্রকৃত পক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং গোমস্তাপুর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক তবে। সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা অভিযোগ গুলোকে অপপ্রচার ও হয়রানিমূলক বলে দাবি করেছেন।
স্থানীয়দের দাবি বিশাল একজন প্রতিবাদী ছেলে, রাস্তা পরিষ্কার রাখা এবং ময়লা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ১২:১৭ অপরাহ্ণ