দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি।
বিজিবি জানায়, ২০ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর ও আমড়া বিওপি কর্তৃক পৃথক ২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১৬৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। আটকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৫০,৮০ টাকা।

০১৮৩০ ৩৯৩৪৩৯
২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। একইসাথে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম পরিচালনা করা হবে।
*স্থানীয়দের প্রতিক্রিয়া:*
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানে খুশি এলাকাবাসী। তারা মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

মোঃ সামিউল ইসলাম , দিনাজপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৭:১১ অপরাহ্ণ