ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৯:২৯ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেবউন নেহার নামে এক গৃহবধু।

Waterproof mobile Cover
01830 393439

সম্প্রতি এনসিপি নেতা নিশাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় জমি দখলের চেষ্টার লিখিত অভিযোগ করেন ওই নারী।
অভিযোগ সূত্রে সংবাদ প্রকাশিত হলে ওই নেতা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেবউন নেহার। শনিবার (১৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার রাঙামাটি (ছোয়ানী) এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেবউন নেহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী, মোজাহারুল ইসলাম চৌধুরী আমার স্বামী রবিউল ইসলামের চাচাত ভাই ও এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ তাদের ওয়ারিশ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

গত ৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা রাঙামাটি মৌজার ১১৪৫ দাগে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে আমার অনুপস্থিতিতে টিনের দোকানঘর নির্মাণের চেষ্টা করে। আমি দুদিন পর ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে জমি দখলের একটি অভিযোগ করি। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে এসে অনুসন্ধান করে একটি নিউজ করেন। গত ১২ আগস্ট বিবাদীগণ সংবাদ সম্মেলন করে জমি দখলের অভিযোগকে মিথ্যা ও পরিবেশিত সংবাদকে অপপ্রচার বলে দাবি করে। যা মোটেও সঠিক নয়।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপু জেলার সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদকে আগে দেখা না গেলেও ৫ আগস্টের পরে জমি দখলের তৎপর হয়ে উঠেছেন।
আমার জমিতে টিনের ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দিলে আমার বিল্ডিং ভেঙে জমি দখলের হুমকি দেন। আমি এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তার করে ওই ইমরান চৌধুরী নিশাদ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন