বাগমারায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে গোয়ালঘরের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ

বাগমারা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১:১০ অপরাহ্ণ

রাজশাহীর বাগমারায় গণঅধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে গোয়ালঘরের দেয়াল ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনাটি ঘটেছে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

বেলঘরিয়া গ্রামের একটি শতবর্ষের পুরোনো পায়ে হাঁটার সংযোগ রাস্তা রয়েছে, যা হেরিংবন্ড সড়কের সঙ্গে যুক্ত।বর্তমানে ওই রাস্তা দিয়ে স্থানীয়রা চলাচল করেন।তবে পাশের বামনী গ্রামের মৃত বুনাই প্রামানিকের ছেলে ও গণঅধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ইয়াকুব আলী জনি ওই স্থানে ১২ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।ভুক্তভোগীদের দাবি, গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য ভ্যান ও অটোরিকশা চলাচল করতে পারে—এমন রাস্তা নির্মাণে তাদের আপত্তি নেই।রাস্তার জন্য যেসব জমির মালিক যতটুকু জমি দেবেন, তারাও সেই অনুপাতে জমি দিতে প্রস্তুত।তবে হঠাৎ করে ১২ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে বলে তাদের অভিযোগ।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ইয়াকুব আলী জনি বেলঘরিয়া গ্রামের রহিম মন্ডলের ছেলে নাসির উদ্দীনের

বিজ্ঞাপন

গোয়ালঘরের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টা করেন।এতে নাসির উদ্দীনের পরিবার বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে নষ্ট করে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্র আরও জানায়, প্রস্তাবিত রাস্তার একাংশে পুকুর, ডোবা ও কাঁচা জমি থাকায় ওই অংশে ৫ থেকে ৬ ফুটের বেশি প্রশস্ত রাস্তা নির্মাণ করা বাস্তবসম্মত নয়। অথচ রাস্তার কিছু অংশ বাদ রেখে মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রশীদের জমির ওপর ১২ থেকে ১৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করার অভিযোগও রয়েছে।এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় শান্তিকামী মানুষ।অভিযোগ রয়েছে, ইয়াকুব আলী জনি গণঅধিকার পরিষদের রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি।স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, তিনি রাজনৈতিক পরিচয় ও সাবেক ভিপি নূরুল হক নূরের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলেও তিনি এলাকায় বলে থাকেন এমন অভিযোগ স্থানীয়দের। তবে এসব দাবির স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে বক্তব্য জানতে ১২ আগস্ট বুধবার বিকেলে একাধিকবার ইয়াকুব আলী জনির মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ঘটনায় বেলঘরিয়া গ্রামের নাসির উদ্দীন ও আব্দুর রশীদ পৃথকভাবে ইয়াকুব আলী জনিকে বিবাদী করে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন