হুমকি-হামলা উপেক্ষা করে নীলফামারীতে ‘টেক্সটাইল যুব সমাজ’ এর মাদকবিরোধী বিশাল সমাবেশ

প্রতিবেদক, নীলফামারী
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১২:৫৪ পূর্বাহ্ণ

নীলফামারী সদর থানার দারোয়ানী টেক্সটাইল বাজার পাহাড়ের মোড় এলাকায় আজ এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও মাদকবিরোধী সংগঠন ‘টেক্সটাইল যুব সমাজ’-এর আয়োজনে এই মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এলাকার দীর্ঘদিনের

বিজ্ঞাপন

মাদক সমস্যা নিরসন এবং একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষ একাত্মতা ঘোষণা করে অংশ নেন।

সমাবেশে অংশ নেওয়া বক্তা ও স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র বিগত প্রায় ৫০ বছর ধরে এই এলাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই দীর্ঘ সময়ে এলাকার বহু যুবক মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে, বহু পরিবার নিঃস্ব হয়েছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

বক্তারা জানান, পরিস্থিতি উত্তরণে গত দুই মাস ধরে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছে। তাদের আইনি ঝামেলা থেকে মুক্ত করে বিকল্প কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছিল, যেন তারা এই মরণঘাতী ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু সেই আহ্বান বা সতর্কবার্তা কোনো কাজে আসেনি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটি অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেন। সংগঠনের সদস্যরা জানান, সম্প্রতি মাদক ব্যবসায়ীদের চক্রটি ‘টেক্সটাইল যুব সমাজ’-এর মাদকবিরোধী কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে সংগঠনের কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীরা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং একপর্যায়ে সংগঠনের সক্রিয় সদস্য হাফিজুলকে ধারালো চুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। উপস্থিত অন্য কর্মীরা অতি দ্রুত হাফিজুলকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, এই মাদক ব্যবসার মূল কারিগর ও মূল নায়ক আতিকুল মেম্বার প্রকাশ্য দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ‘টেক্সটাইল যুব সমাজ’ সংগঠনের সদস্যদের গলা কেটে জবাই করার হুমকি দিয়েছেন। এই ভিডিও বার্তাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষ ও নিরাপত্তার অভাব দেখা দেয়। হুমকির পরপরই ভুক্তভোগী কর্মী হাফিজুল নিরাপত্তার স্বার্থে অতিদ্রুত নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Waterproof mobile Cover
01830 393439

দারোয়ানী টেক্সটাইল বাজার পাহাড়ের মোড়ে অত্যন্ত জমকালো আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে শত শত ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে মানুষ মাদককে ‘না’ বলার প্রত্যয় ব্যক্ত করে। হামলা, চাঁদা দাবি এবং জবাই করার হুমকির মুখেও ‘টেক্সটাইল যুব সমাজ’ তাদের মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলনে অটল থাকার ঘোষণা দিয়েছে। সমাবেশে উপস্থিত সর্বস্তরের মানুষ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাদক ব্যবসার মূল হোতা এবং ফেসবুক লাইভে হুমকিদাতা আতিকুল মেম্বারসহ হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের কঠোর এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ ছাড়া এই দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন