চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

শেখ শহীদুল হক বাবলু,চট্টগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ১:৩২ পূর্বাহ্ণ

​চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
​গত শনিবার বিকেল ৫:০০ টায় মাহবুবুর রহমান সাগর পবিত্র কোরআন তেলাওয়াত,রুপনা দাশ গীতা পাঠ ও সংগঠনের শিল্পীদের পরিবেশিত মনোরম সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়।
​সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। তিনি নবনির্বাচিত পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সামাজিক

Waterproof mobile Cover
01830 393439

কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম,সেখ ডা. ফজলে রাব্বি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী এবং বিশিষ্ট যন্ত্রী ও ‘স্পাইডার’-এর প্রতিষ্ঠাতা জেকব ডায়াস।
​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জামাল

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আহমেদ ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাহবুবুর রহমান সাগর ও আনোয়ার হায়দার রাজিন।
​নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
​সভাপতি: জামাল আহমেদ
​সহ-সভাপতি: তাহের মিয়া, এম.এ. মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ ও মোঃ ইলিয়াছ ইলু
​সাধারণ সম্পাদক: রকিবুল হাসান সোহেল
​সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক ও সহিদুল হক চৌধুরী
​সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মঞ্জুর আলম
​সহ-সাংগঠনিক সম্পাদক: হাছান ওসমান গনি লিটন
​অর্থ সম্পাদক: মুহাম্মদ আবুল কালাম
​সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ ইরফান চৌধুরী
​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ মাহবুবুর রহমান সাগর
​প্রচার সম্পাদক: ওমর আলী রনি
​

বিজ্ঞাপন

মহিলা বিষয়ক সম্পাদক: আফরোজা সুলতানা শিউলি
​তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নাদিরা সুলতানা হেলেন
​সমাজসেবা সম্পাদক: মিজানুর রহমান সোহেল
​দপ্তর সম্পাদক: মো: আশিকুল আলম আশিক
​কার্যকরী সদস্য: মোঃ আকতার হোসেন, রায়হানুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান ও হাজী মোহাম্মদ ইসমাইল।
​অনুষ্ঠানে সংগঠনের সকল উপদেষ্টা, আমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দর ও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন