বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১০:৫৮ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপলক্ষে রবিবার (১৯ জুলাই) মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়ন ফরম উত্তোলন করতে দেখা যায় দলিল লেখকদের।নির্বাচনের তফসিল অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

Waterproof mobile Cover
01830 393439

আগামী ২১ জুলাই মনোনয়নপত্র জমা, ২২ জুলাই যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন হবে।এরপর আগামী ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হবে।উক্ত নির্বাচনে মোট ভোটার ১০২ জন।নির্বাচন কমিশন সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।একই সঙ্গে সমিতির সকল সদস্যকে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা শুরু করেছেন।এদিকে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল আজিজ দায়িত্ব পালন করছেন।এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সুনীল চন্দ্র, আলহাজ্ব ইউসুফ আলী, আবু বকর সিদ্দিক এবং মোহাম্মদ আলী দায়িত্ব পালন করবেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন