বিলাইছড়িতে দুর্যোগ মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বিএনপি ও যুবদল।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৬:৪৬ অপরাহ্ণ

টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড় ধসের ফলে বিলাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায়, দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকিরের পরামর্শক্রমে, দলের নেতাকর্মী ও যুবদলের কর্মীরা প্রতিটি ইউনিয়নে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এই মানবিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয় ও মুখ্য ভূমিকা পালন করছেন।

এই পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং সংগৃহীত তালিকাগুলো দ্রুততার সাথে তাঁর দপ্তরে জমা দেওয়ার জন্য বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন।

Waterproof mobile Cover
01830 393439

প্রশাসনের এই নির্দেশনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের পাশে থেকে এই দুর্যোগকালীন সংকট মোকাবিলায় এবং তাদের দুর্ভোগ লাঘবে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। তালিকা সম্পন্ন হওয়ার পরপরই তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়া হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন