গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সেল-এর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের কেশবপুরের সন্তান আশরাফুল রায়হান। দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

01830 393439
আশরাফুল রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি যশোরের কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরা খানম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম-এর ছেলে। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে কেশবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়েছে।
একই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রায়হান, আনয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মোহাম্মদ আলী

তোহা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন চৌধুরী এবং আসাদুজ্জামান নুর।
দলীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এই মিডিয়া ও প্রচার সেল গঠন করা হয়েছে।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ