ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

মোঃ সামিউল ইসলাম. দিনাজপুর
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৯:০০ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন দুপুর ১টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আশরাফ পারভেজ।

Waterproof mobile Cover
01830 393439

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য মোট প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার টাকা

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী, পৌরসভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন