গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ১১:১৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর পূর্ণ ভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচটায়

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রোকনপুর পূর্ণভাবে ফুটবল কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন মাস্টার,

Waterproof mobile Cover
01830 393439

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আশরাফ হোসেন আলীম তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা,বদিউজ্জামান সেলিম, স্বাস্থ্য কর্মকর্তা ইয়াকুব

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আলী,এস,জে,আর, কমিউনিকেশন টেকনোলজি রাজিবুল ইসলাম তিতুমীর, প্রতিষ্ঠাতা পরিচালক রোকনপুর সাহিত্য সমাজ মোঃ নাজির হোসেন, ব্যাংক কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী
,৪নং রাধানগর ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য মিঠন আলী সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।
খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য দর্শক উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফলাফল,বিজয়ী কোচন্না ফুটবল একাদশ দল ০৩ , রানারআপ কুসুমকুন্ডা ফুটবল একাদশ দল০২,, খেলার সমাপ্তি হয় ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন