বিলাইছড়িতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা।

মোঃ মোজাফফর হোসেন, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ৫:৩১ অপরাহ্ণ

​’জ্ঞরাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতির নামে চলমান অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল ঘাট এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​

Waterproof mobile Cover
01830 393439

উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমার সঞ্চালনায় আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ। সভায় প্রধান অতিথি দেশব্যাপী চলমান অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সুস্থ ধারার রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দলীয় সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকল নেতাকর্মীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক খান, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান সিকদার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনী চাকমা ও যুগ্ম সম্পাদক জয় সিন্ধু চাকমা। এ ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, ৩ নং ফারুয়া ইউনিয়ন সভাপতি জ্যোতিন মেম্বার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন। বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে অপপ্রচারের বিরুদ্ধে যুবদল সর্বদা রাজপথে সক্রিয় থাকবে এবং সবশেষে সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ডকে বেগবান করার নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন