নিয়ম-নীতি উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৩:৪৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চর এলাকায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এইচবিবি (HBB) সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণ নীতিমালা উপেক্ষার অভিযোগ উঠেছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান তুবা কনস্ট্রাকশনের বিরুদ্ধে নির্ধারিত নিয়ম না মেনে ইট বসানোর অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে।

নিম্ন মানের ইট ব্যবহার করছে

স্থানীয়দের অভিযোগ, এইচবিবি সড়ক নির্মাণে ইটের সারির নিচে নির্ধারিত বালুর স্তর (স্যান্ড কুশন) দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে বালু ছাড়াই সরাসরি ইট বসানো হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি অংশে ইটের নিচে বালুর স্তর ছাড়াই কাজ করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, নিম্নমানের নির্মাণকাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

Waterproof mobile Cover
01830 393439

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তুবা কনস্ট্রাকশনের সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেসব স্থানে বালু ছাড়া ইট বসানো হয়েছে, সেসব স্থানের ইট তুলে পুনরায় বালু দিয়ে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন