বিলাইছড়িতে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ মোজাফফার আহমেদ, চট্টগ্রাম
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৩:২৬ অপরাহ্ণ

বিলাইছড়ি, ১২ জুন ২০২৬: বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা ও “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের সুপ্ত মেধা, বিজ্ঞানমনস্কতা, উদ্যোগ ও উদ্ভাবনী শক্তির বিকাশে আয়োজিত এই প্রদর্শনীটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

যোগাযোগ ০১৮৩০ ৩৯৩৪৩৯

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোঃ জাফর আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব পুষ্প মোহন চাকমা এবং জনাব প্রণব কুমার নাথ। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব বিভীষণ চাকমা।

যোগোযোগ: ০১৮৩০৩৯৩৪৩৯

প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো বিচারক ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সুধীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন