চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে ‘ইয়াসিন গ্রুপ’ নামে পরিচিত অন্তত ২৫০–৩০০ জনের একটি সশস্ত্র দল একে-৪৭, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বিভিন্ন সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে ।

এমনকি বুলডোজার ব্যবহার করে নির্মাণাধীন ক্যাম্পের অংশ ভেঙে ফেলে এবং পাল্টাপাল্টি গুলিবর্ষণে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি চলে। র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কোনো সদস্য হতাহত হননি। পুলিশের পক্ষ থেকে ১০৪ রাউন্ড গুলি ছোড়ার তথ্য দেওয়া হয়েছে।

হামলার পর এলাকা ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযান আরও জোরদার করা হয়েছে এবং পাহাড়ি এলাকায় সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় স্থায়ী অবস্থান গড়ে তোলার প্রস্তুতি চলছিল, যা হামলাকারীদের লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।এলাকাজুড়ে অভিযান অব্যাহত থাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সুপার মাসুদ জানান বাংলাদেশের মধ্যে জঙ্গলে আর একটা দেশ হতে দেবো না।

মামুন, সীতাকুণ্ড
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ২:০২ পূর্বাহ্ণ