দিবাগত ২১শে মে বৃহস্পতিবার গভীর রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ড কির্তীপুর গ্রামের মোঃ মশিয়ার রহমানের বড় ছেলে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু হুরায়রা মিম কে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির পাশে কুপিয়ে নির্মম ভাবে হ’ত্যা করে বাঁশবাগানে ফেলে রেখে চলে যায়।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা বলছে এটা পূর্ব পরিকল্পিত শত্রুতার জেরে ওই ঘটনা ঘটতে পারে।কিন্তু ছেলেটি খুব ভালো ছিল ।

পরিবার ও এলাকাবাসীর দাবী এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানাই।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনা সত্য,আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

প্রতিবেদক -যশোর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৪:১২ অপরাহ্ণ