ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার।
০৩/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ৭:০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়াল এর পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম জনৈক আলমগীর হোসেন (৫৫) তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে পৌছা মাত্রই পিছন থেকে অনুসরন করতে আসা অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে চলন্ত মটর সাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন৷
পূর্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় চৌকস টিম আলমগীর হত্যার মুল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০), মনিরুল ইসলাম (২৮) সহ ০৫ জন আসামী গ্রেফতার করে।

আসামীদের স্বীকারোক্তি মুলক জবানবন্দি ১৬৪ এর দেওয়া তথ্য মতে ইং- ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৩:১০ ঘটিকার সময় ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এসআই(নিঃ) কামাল হোসেন, এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় ০১ টি চৌকস টিম কোতয়ালী থানাধীন শংকরপুর এলাকা হতে অত্র মামলার গুরুত্বপূর্ণ আসামী রাকিব ভাইপো রাকিব (৩০) কে গ্রেফতার করে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক সহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে।

যোগাযোগ-০১৮৩০৩৯৩৪৩৯ আসামীকে ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ধৃত আসামী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামী, রাকিব, ভাইপো রাকিব(৩০) পিতা-কাজি তৌহিদ হোসেন,মাতা-ফয়জুর নাহার বেবি, সা- শংকরপুর,থানাঃ- কোতোয়ালী, জেলাঃ- যশোর।

নিজস্ব প্রতিবেদক, যশোর৷
প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ৪:২০ পূর্বাহ্ণ