বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন; সভাপতি পুষ্প মোহন, সম্পাদক অসীম।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ৫:১৫ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমার সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

যোগাযোগ ০১৮৩০ ৩৯৩৪৩৯

নবগঠিত এই কমিটিতে পুনরায় পুষ্প মোহন চাকমা সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি সুজন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অসীম চাকমা এবং কোষাধ্যক্ষ মনু মার্মা।

বিজ্ঞাপন

এছাড়া সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আলী আজগর, মোঃ মোজাফফার আহমেদ ও প্রণয় জ্যোতি দেওয়ান। নবনির্বাচিত এই কমিটি বিলাইছড়ি উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন