বিলাইছড়ি মিনি স্টেডিয়ামের ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের প্রতিবাদ।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটির
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৯:২০ পূর্বাহ্ণ

স্থান পরিবর্তনের বিতর্ক ও স্থানীয়দের উদ্বেগ

রাঙামাটির বিলাইছড়িতে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের ওয়াশ ব্লকের স্থান আকস্মিক পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ক্রীড়াবিদগণ। বুধবার (৬ মে) সকালে দীঘলছড়ি যুব সংঘ ক্লাব ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা জানান, মাস্টার প্ল্যান অনুযায়ী ওয়াশ ব্লকটি উত্তর পাশে হওয়ার কথা থাকলেও কোনো যৌক্তিক কারণ ছাড়াই তা দক্ষিণ পাশে সরিয়ে নেওয়া হয়েছে। কার স্বার্থে এবং কার নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের নীরবতা জনমনে তীব্র ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি করেছে।

​

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি
প্রস্তাবিত দক্ষিণ পাশে ওয়াশ ব্লক নির্মাণের তীব্র বিরোধিতা করে বক্তারা বলেন, এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে টয়লেট বা ওয়াশ ব্লক নির্মিত হলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। এছাড়া এই সিদ্ধান্তের ফলে খেলার মাঠের আয়তন সংকুচিত হয়ে পড়বে, যা খেলোয়াড়দের নিরাপত্তা ও ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। শুরু থেকেই এলাকাবাসী এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

​

Screenshot

স্মারকলিপি প্রদান ও কঠোর হুঁশিয়ারি
সংবাদ সম্মেলন শেষে দক্ষিণ পাশের নির্মাণ কাজ অবিলম্বে স্থগিত করে পূর্বনির্ধারিত স্থানে স্থানান্তরের দাবিতে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এই আধুনিক স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, জনস্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এবং অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় না আনা হলে আগামীতে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন