বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ১০:৪৯ অপরাহ্ণ

​রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অসীম চাকমা।

বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ বছর বিদ্যালয়টি থেকে ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে, যার মধ্যে নিয়মিত ১৪ জন এবং অনিয়মিত ৫ জন পরীক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবাগতদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানানো হয়।

​

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাগ্যধন চাকমা ও রবার্ট বমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক রিবেং চাকমার স্বাগত বক্তব্যের পর নবীনদের পক্ষে জেসি চাকমা এবং বিদায়ীদের পক্ষে জয়া ও ঋতুমনি চাকমা বক্তব্য প্রদান করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করে দশম শ্রেণির শিক্ষার্থী ভানজুয়াল বম ও চুমকি চাকমা। এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা একক ও দলীয় গান এবং আকর্ষণীয় নৃত্য পরিবেশন করেন, যা পুরো প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের হাতে উপহার তুলে দেন।

​ সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিদায় মানেই শেষ নয়, বরং উচ্চতর শিক্ষার পথে এটি এক নতুন ধাপ। লক্ষ্য ঠিক রেখে কঠোর অধ্যবসায় করতে হবে, যাতে দেশ ও জাতির সম্পদে পরিণত হওয়া যায়।” উপস্থিত অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সবশেষে এক আবেগঘন পরিবেশে দোয়া ও আশীর্বাদের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন