চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র প্রধান উপায়’ হলো যুদ্ধবিরতিতে পৌঁছানো।

০১৮৩০ ৩৯৩৪৩৯
রবিবার ৫ই এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল–জাজিরা চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে

০১৮৩০ ৩৯৩৪৩৯
এক ফোনালাপে ওয়াংই এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সূত্র: আল–জাজিরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ১১:৫৯ অপরাহ্ণ