বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক , বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ২:৩৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ থেকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ২০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ বরাদ্দের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ গোডাউন প্রাঙ্গণে এসব খাদ্যশস্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি এবং জাসাসের সভাপতি মো. জাকির হোসেনসহ উপজেলা

বিজ্ঞাপনের জন্য কল করুন

বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিলাইছড়ি বাজার, কেংড়াছড়ি, বহলতলী ও সাক্রাছড়ি এলাকার বাসিন্দাদের মাঝে এই ঈদ সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়। সুশৃঙ্খলভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপস্থিত সুবিধাভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন