পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার বিতরণ।

মো: মোজাফফার আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৫:২১ অপরাহ্ণ

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোট ১৮৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে উন্নত মানের এই উপহারের প্যাকেটগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।

বোথ সাইড টেপ ও কর্নার র‍্যাক
০১৮৩০ ৩৯৩৪৩৯

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব উপকরণ। উপহার হিসেবে প্রত্যেক সদস্যকে ১ কেজি চিনিগুড়া চাল, ২ প্যাকেট কোকোলা নুডুলস, ২ প্যাকেট কুলসন লাল সেমাই, ২ প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, ১ কেজি তীর সুজি, ১ কেজি রূপচাঁদা সয়াবিন তেল, ২৫০ গ্রাম ডানো গুঁড়া দুধ এবং ১ কেজি ফ্রেশ চিনি প্রদান করা হয়। সকল পণ্যসমূহ আনসার বাহিনীর নিজস্ব মনোগ্রামযুক্ত একটি ব্যাগে করে সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

অনুষ্ঠানে উপজেলা মহিলা প্রশিক্ষিকা মোসাঃ মনোয়ারা বেগম, ৬টি প্লাটুনের সিনিয়র পিএল মোঃ কবির হোসেন,কেংড়াছড়ি ইউনিয়ন দলনেতা মোঃ মনির হোসেন এবং দলনেত্রী মোসাঃ লাইলী বেগম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও বাহিনীর বিভিন্ন পদমর্যদা পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বাহিনীর সদস্যদের কল্যাণে গৃহীত এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন