বিলাইছড়িতে আনসার ও ভিডিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬ । ৮:৩২ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাহিনীর মহাপরিচালকের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসাইন।

বিজ্ঞাপন

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন।

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

অনুষ্ঠানে উপজেলা মহিলা প্রশিক্ষিকা মোসাঃ মনোয়ারা বেগম, উপজেলা কোম্পানি কমান্ডার রুপম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন দলনেতা মোঃ মনির হোসেন এবং দলনেত্রী মোসাঃ লাইলী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য কল করুন

আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত ও দোয়া শেষে উপস্থিত উপজেলা আনসার ও ভিডিপির সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন