বিলাইছড়ির আস্থার প্রতীক মোঃ জাফর আহমেদ: জেলা পরিষদে সদস্য মনোনয়নের দাবি।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩২ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলা পরিষদ নির্বাচনে বিলাইছড়ি উপজেলা থেকে সদস্য পদে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা মোঃ জাফর আহমেদকে মনোনীত করার দাবি উঠেছে।

বিজ্ঞাপনের জন্য কল করুন

বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দুর্গম পাহাড়ের মানুষের সেবায় নিবেদিত এই নেতাকে এখন এলাকার ‘আস্থার প্রতীক’ হিসেবে দেখছেন সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা।

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

স্থানীয়দের মতে, দলের চরম দুঃসময়ে যখন অনেকে পিছুটান দিয়েছিলেন, তখন মোঃ জাফর আহমেদ নিজের জীবন ও ভোগ-বিলাস বিসর্জন দিয়ে বিলাইছড়ি বিএনপিকে আগলে রেখেছেন। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে দলকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তিনি। রাজপথের পরীক্ষিত এই নেতার রাজনৈতিক ত্যাগ এবং পাহাড়ের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে আজ জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

বিলাইছড়ির সার্বিক উন্নয়ন এবং জননেতা পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের উন্নয়ন দর্শন প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে জাফর আহমেদের মতো সৎ ও সাহসী নেতৃত্বের বিকল্প নেই। দুর্গম পাহাড়ের মানুষের সুখ-দুঃখের সাথী এই নেতাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করলে সাধারণ মানুষের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। দুঃসময়ের এই কর্মীবান্ধব নেতাকে মূল্যায়নের মাধ্যমে তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে—এমনটাই বিশ্বাস বিলাইছড়িবাবাসীর।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন