বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩৮ অপরাহ্ণ

রাঙ্গামাটির বিলাইছড়িতে আগামী জেলা পরিষদ সদস্য পদে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে মনোনয়ন না দিয়ে অন্য কোনো যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ১১ জন প্রার্থী দাবি করেন, তারা দীর্ঘ দিন ধরে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে দলের সুখে-দুঃখে পাশে আছেন। তাই জেলা পরিষদ সদস্য হিসেবে তাদের ১১ জনের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দিতে হবে।

বিজ্ঞাপন

লাল এ্যাংলিয়ানার বিরুদ্ধে অভিযোগ
নেতাকর্মীদের মূল অভিযোগ হলো, লাল এ্যাংলিয়ানা পাংখোয়া এযাবৎ বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সম্মেলনে জানানো হয়, এ্যাংলিয়ানা কিংবা তার গোষ্ঠীর কাউকেই যেন পুনরায় জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া না হয়। ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে তাকে পদ দেওয়া হলে সাধারণ জনগণ ও তৃণমূলের কর্মীরা তা কোনোভাবেই মেনে নেবে না বলে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপনের জন্য কল করুন

চূড়ান্ত সিদ্ধান্ত ও মন্ত্রীর প্রতি আহ্বান
সম্মেলনে জানানো হয়, বিভিন্ন সম্প্রদায়ের ১১ জন প্রার্থী তাদের আবেদনপত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের কাছে জমা দেবেন। প্রার্থীরা হলেন— জয়সিন্ধু চাকমা, শান্তি রায় চাকমা (রায়ধন), রেজাউল করিম রনি, মো. ইমাম হাসান সিকদার, শামশু তঞ্চঙ্গ্যা, খুশি বাবু তঞ্চঙ্গ্যা, চাথোয়াই রোয়াজা, ভিএল পাংখোয়া, রিনলম পালম বম, নেইলাই পাংখোয়া এবং ধনমুনি চাকমা।

উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

মন্ত্রী মহোদয় তাদের মধ্য থেকে যাকে যোগ্য মনে করে নিয়োগ দেবেন, তাতে তাদের কোনো আপত্তি থাকবে না; কিন্তু এ্যাংলিয়ানাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন