অসহায় ও রোজাদার মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের সনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন।

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০৮ পূর্বাহ্ণ

স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন এর উদ্যোগে নগরীর ঐতিহাসিক হযরত শাহ আমানত মাজার প্রাঙ্গণে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজী

উচ্চতা বৃদ্ধির হিল

রোজ শনিবার দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বরলিপি পরিবারের সম্মানিত পরিচালক সামশুল হায়দার তুষার, উপদেষ্টা মাহবুবুর রহমান সাগর, আজীবন সদস্য চৌধুরী মুহাম্মদ ইকরাম হোসেন ও ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য রিদু চৌধুরী, মোঃ শাহাজান, বকতেয়ার মিম সাদী, কাদির হোসেন, আব্দুর সত্তার, মোঃ মুছা মিয়া এবং শেখ শহীদুল হক বাবলু।

বিজ্ঞাপনের জন্য কল করুন

আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা হচ্ছে সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। সেই চেতনাকে ধারণ করেই স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
মানবতার কল্যাণে, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বরলিপির এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন