২৯৯নং আসনে ধানের শীষের পক্ষে বিলাইছড়িতে গণজোয়ার: ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৫৮ পূর্বাহ্ণ

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান-এর সমর্থনে বিলাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান সিকদার,

ধানের শীষে ভোট দিন

জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার ও সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদসহ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধ্যপাড়া, ডাউন পাড়া, ধুপশীল ও শালবাগান এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনের জন্য কল করুন

মানুষের ভালোবাসাকে শক্তি আর ঐক্যের অঙ্গীকার নিয়ে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার এই লক্ষে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা দীপেন দেওয়ানকে জয়যুক্ত করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন