বিলাইছড়ি উপজেলার তঞ্চঙ্গ্যা জাতির অহংকার ও রাজনৈতিক অভিভাবক, ফারুয়া ইউনিয়নের টানা ৫ বারের সফল চেয়ারম্যান বাবু তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা আজ ভোর ৩ ঘটিকায় পরলোকগমন করেছেন (পরমেশ্বর তার আত্মা শান্তি দিন)। তাঁর মৃত্যুতে বিলাইছড়ি উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

প্রয়াত তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা ছিলেন একজন কিংবদন্তি জননেতা। ১৯৮১ সালে তাঁরই আমন্ত্রণে এবং হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারুয়া ইউনিয়নে ঐতিহাসিক সফরে এসেছিলেন। দুর্গম পাহাড়ের জনপদে উন্নয়ন ও তঞ্চঙ্গ্যা জাতির অধিকার আদায়ের লড়াইয়ে তিনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে আমরা এক জনদরদী নেতা ও অভিভাবককে হারালাম।
আমরা মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ/ঈশ্বর যেন তাঁর পরিবার ও অনুসারীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন। বিলাইছড়ির মা ও মাটি তাঁর অবদানের কথা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

নিজস্ব প্রতিবেদক , বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ১২:০৫ অপরাহ্ণ