ইউএনও’র সাথে যশোরের চৌগাছা’র সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, যশোর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৮:১২ পূর্বাহ্ণ

যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

বুধবার ১৪ই জানুয়ারী সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক শিহাব উদ্দিন, সদস্যসচিব দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছার স্টাফ রিপোর্টার ও দৈনিক দিনকাল পত্রিকার চৌগাছা প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক প্রধান এম হাসান মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি ইয়াকুব আলী, শেখ ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, ইঞ্জি. রাজু আহাম্মেদ, ইমাম হোসেন সাগর, আসিফ ইকবাল প্রমুখ।

এ সময় উপজেলা কৃষিবিদ  মুসাব্বির হুসাইন কৃষি কর্মকর্তা , শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, নির্বাচন কর্মকর্তা এসএমএম রমেল, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন