দুর্বৃত্তদের গুলিতে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নেতা আলমগীর হোসেন (৫৫) নি/হ/ত হয়েছেন।’ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’
আজ ৩রা জানুয়ারী সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় তাকে গুলি করা হয়। কে বা কারা কি কারণে এ হ/ত্যা/কা/ণ্ড ঘটিয়েছে তা জানতে পারেন পরিবার ও পুলিশ।
শংকরপুরস্থ নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথার বাম পাশে বিদ্ধ হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী মিছিল বার করেন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়
যশোর কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর শংকরপুর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, যশোর
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ২:২৬ পূর্বাহ্ণ