ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় ইস্কফ সিরাপ ও মোটর সাইকেল আটক।

মোঃ সামিউল ইসলাম ,দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১২:৫৬ পূর্বাহ্ণ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১,১৬,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ ও মোটর সাইকেল আটক করা হয়েছে।৩ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,১৬,০০০/- (এক লক্ষ ষোল হাজার) টাকা। ফুলবাড়ী ২৯বিজিবি লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক তিনি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন