যশোরের কেশবপুরের প্রাণ কেন্দ্র বিএনপির পার্টি অফিসের পিছনে আজাদ মার্কেট এর পুরাতন শীতের পোশাকের দোকানে জমে উঠেছে কেনাবেচা।গত এক সপ্তাহ ধরে যশোর জেলায় বাংলাদেশের সর্বোচ্চ শৈত্য প্রবাহ দেখা দিচ্ছে।যার কারণে বিপদে পড়েছে যশোর জেলার খেটে খাওয়া মানুষ জন।এর মধ্যে প্রচুর শীত পড়ার কারণে কেশবপুরে দেখা গেছে সাধারণ মানুষের শীতের পোশাক কেনার জন্য। কেশবপুর পুরাতন আজাদ মার্কেটে পুরাতন কাপড়ের কেনাবেচার দোকানে উপচে পড়া ভিড়।


হাফিজুর রহমান,যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৩ অপরাহ্ণ