বিলাইছড়ির কেংড়াছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

মো: মোজাফফার আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:১২ অপরাহ্ণ

 

বিলাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজার জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ডিসেম্বার ২০২৫ বাদে মাগরিব আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আঃ আজিজ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁ, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামাল, মোঃ মনির হোসেন, সভাপতি, ইউনিয়ন যুবদল। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন