মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:১৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর পুলিশ সদস্য ও প্রথম প্রতিরোধযোদ্ধা পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত ৭১’ এ পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্ -পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব রওশন আরা রবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন