বহিষ্কার আদেশ প্রত্যাহার।
এমন পরিবর্তন আলীকদমের জন্য উপকার হবে বলে মনে করি।
আলীকদম উপজেলা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট—
আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম এর উপর পূর্বে আরোপিত বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
২০১৯ সালে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও, আজ কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা আসে।
দীর্ঘদিন পর রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা পুনরায় দেখার প্রত্যাশা করছেন অনেকেই।
এতে আলীকদমের জনগনের আনন্দ মিছিল।

মো ফারুক আলীকদম প্রতিনিধি (বান্দরবান পার্বত্য জেলা)
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৭ অপরাহ্ণ