ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিংস্থ বিমান বন্দর রোডস্থ রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে পুলিশের চেকপোস্টে বিমান বন্দর হতে হাজারী গলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরক্সায় তল্লাশি করে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন, এএসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স গত ২৮ নভেম্বর আনুমানিক সকাল সাড়ে ১১টায় পাচারকারী চক্রের ২ সদস্য কে আটক করেছে।
পুলিশী তল্লাশীকালে-১। আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০), পিতা—আব্দুল হাকিম,সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম;২। জিহাদ উদ্দিন মানিক (১৯), পিতা—মাহবুব আলম,সাং—মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, থানা—লোহাগাড়া, জেলা—চট্টগ্রাম; উভয়ের বর্তমান ঠিকানা—ডিসি রোড, সালাম ম্যানশন, ৪র্থ তলা, থানা—চকবাজার, চট্টগ্রাম।
আটকৃতদের কাছ থেকে অবৈধ ২২,০০০ (বাইশ হাজার) মার্কিন ডলার এবং ৪৮০ (চারশত আশি) গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ টিম।
তারা জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের বিষয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি বলে পুলিশ সদস্য রুবেল বড়ুয়া জানান।
প্রাথমিক জিজ্ঞাসে আসামিরা পুলিশ কে জানিয়েছে যে,অধিক লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার চোরাচালানে জড়িত । এঘটনায় আসামীদের বিরুদ্ধে ইপিজেড থানায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান আমাদের গণমাধ্যম কর্মীদের ।
এদিকে কর্ণফুলী থানার এসআই (নিঃ) জুয়েল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিগত ২৮/১১/২০২৫ ইং রাতে। মইজ্জ্যারটেক মোড়স্থ আল-আকসা হোটেলের সামনে পুলিশের অভিযান চেকপোস্ট-৫৪ (নৈশ) পালনকালে কর্ণফুলী থানাধীন মাদক কারবারি ০১। রোজিনা আক্তার (২০)—পিতা: মোঃ ইউসুফ, মাতা: সেলিমা খাতুন, সাং-লেদা, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-২৪, এফসিএন নং-২৬৩৯৮০, ব্লক-বি, রুম নং-৩০৫—কে গ্রেফতার করেন।
তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা নং-৩৮, তারিখ: ২৮/১১/২০২৫ খ্রিঃ, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) মামলা করা হয়েছে।
আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে গণমাধ্যম কর্মীদের জানায়।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১১:১৮ অপরাহ্ণ