বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কতৃক আজ ১লা ডিসেম্বর থেকে ৪ দফা দাবীতে কর্মবিরতি।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ২:২৯ অপরাহ্ণ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে ও চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

কর্মবিরতি পালন করছে
ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষক বৃন্দ।

আজ ১লা ডিসেম্বর ২০২৫ হতে কর্মবিরতি করছেন চার দফা দাবীতে।

১) “সহকারী শিক্ষক” পদটি ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে “মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” এর গেজেট প্রকাশ।

২) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা।

৩) সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান।

৪) ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ৩/২ টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন