চকবাজার থানার শৌচাগার থেকে অহিদুর রহমান নামের এক এএসআই ঝুলন্ত লা*শ উদ্ধার ।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ১০:৫৮ অপরাহ্ণ

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। এএসআই মো.অহিদুর রহমানের নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো.শহীদুল্লাহ’র ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে মো.অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন