বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।
আনিচ্ছা বত সাংখারা।
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, মহামান্য সংঘরাজ, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত, অগ্রমহাপন্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় আজ (১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ) বিকাল ৪:৪০মি. এভার কেয়ার হাসপাতালে মহাপ্রয়াণ করেছেন।
মহামান্য সংঘরাজের মহাপ্রয়ানে বাংলাদেশের সকল বৌদ্ধ সম্প্রদায় গভীরভাবে শোকাহত।
এমন মহাপুরুষের প্রস্থান সত্যি সমগ্র বৌদ্ধ জাতির বিশাল বট বৃক্ষের সুশীতল ছায়া হারিয়ে যাওয়া।
তিনি আমার দেখা নির্লোভ নিরহংকার একজন শীলবান ভিক্ষু ক্ষণজন্মা মহামানব।
আমি এবং আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে বন্দনা সহকারে পরম পূজনীয় সংঘরাজ ভান্তের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি এবং পূজনীয় ভন্তের পরম শান্তি কামনায় পুণ্যদান করছি।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ