আলোচিত নায়িকা জয়া আহসানের গল্প
ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো জয়ার মায়ের বিয়ের শাড়ি । একটা বিয়ের, একটা বৌভাতের।বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই । সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর ।

এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরি বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লাল টা! কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলোট পালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান ।

মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমী লাইন টা, “কিছু ফেলতে পারি না” আমার হয়েছে সেই অবস্থা ।সব কিছুর উপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে আমার কাছে । আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র ।


এবার হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পড়ার সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম
আশা করি সকলের পছন্দ হবে এই ফটোশ্যুট ।


বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ৯:০০ পূর্বাহ্ণ