এক গার্মেন্টস কর্মীর নিকট হইতে ছিনতাইকতৃ ০১ টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা উদ্ধার সহ ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১:১৩ পূর্বাহ্ণ

গত ০৪/১১/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জনৈক অর্ক রায় (১৯), পিতা- বাপ্পী রায়, মাতা- সুমি রায়, সাং- পাথরঘাটা, গঙ্গা বাড়ী, সাব- রেজিস্টার কলোনী, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম নামে একজন গার্মেন্টস কর্মী পায়ে হেটে বাসার উদ্দেশ্যে রওয়ানা হইলে পথিমধ্যে ঘটনাস্থল অর্থ্যাৎ কোতোয়ালী থানাধীন সিআরবিস্থ কাঠের বাংলো মোড়ে পাঁকা রাস্তার উপর ০৪/১১/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাইকারী গণ ধারালো ছুরি প্রদর্শন করিয়া মৃত্যুর ভয় দেখাইয়া তাহার কাছ থেকে জোরপুর্বক তাহার ব্যবহৃত ০১ টি Realme Narzo 30 A, IMEI NO-1) 863726050338397, IMEI NO-2) 863726050338389 ছিনাইয়া নিয়া যায়।

পরবর্তীতে উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হওয়ার পর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃর্ত্বে কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকারী ১। রিজভী আহমেদ জিকু (১৯), পিতা- মৃত জামাল আহমেদ, মাতা- রওশন আরা বেগম, সাং- ০২নং সুপারি পাড়া, ছেরাং বাড়ী, দেওয়ানহাট, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম। ২। মোঃ নয়ন (১৯), পিতা- মোঃ জামাল উদ্দিন, মাতা- মেরিনা বেগম কুলসুমা, সাং- ০১নং সুপারি পাড়া, ইসলাম কন্ট্রাক্টরের বাড়ী, দেওয়ান হাট, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ রুবায়েত (১৯), পিতা- মোঃ রাসেল, মাতা- আমেনা বেগম, সাং- ০১নং সুপারি পাড়া, গণির বাপের বাড়ী, দেওয়ান হাট, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম, ৪। মোঃ রিয়াদ (১৯), পিতা- মৃত শাহাদাত আলী, মাতা-খালেদা বেগম, সাং- সুপারি ওয়ালা পাড়া, লাল মিয়া হাজী বাড়ী, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার পুর্বক তাহাদের হেফাজত হইতে ছিনতাইকৃত ০১ টি মোবাইল ফোন সহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাছ মার্কা ছোরা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে কোতোয়ালী থানার মামলা নং-০৫, তারিখ-০৫/১১/২০২৫ ইং, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন/২০১৯) এর ৪/৫ রুজু করা হয় বলে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন কোতোয়ালী থানা পুলিশ।।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন