চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১২:৪২ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালীন এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই গণসংযোগ করছিলেন।

এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে শিবির ক্যাডার সরোয়ার হোসেন বাবলাকে লক্ষ্য করে গো’লাগু’লি হয়। সেখানে ঘটনাস্থলেই মা’রা যান বাবলা। উল্লেখ্য যে ৫টি খুনসহ ১৮টি মামলার আসামী শিবির এর ক্যাডার সরোয়ার হোসেন বাবলা ।। আহত হন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নিজেও।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন