সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি নকল পিস্তল, ০১টি কিরিচ ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সিএনজিসহ দুই ডাকাত সদস্য গ্রেফতার

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৬:৫৮ অপরাহ্ণ

সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি নকল পিস্তল, ০১টি কিরিচ ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সিএনজিসহ দুইজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী, এসআই সহিদুল ইসলাম, এসআই হাবিবুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত্রিবেলা গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকাধীন লিংক রোডস্থ হারুনের গ্যারেজের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ডাকাতির প্রস্তুতিকালে থাকা ডাকাত দলের দুই সদস্য ০১। মোঃ সুজন (১৯), ০২। মোঃ রাব্বি (২০) দ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ০১।একটি স্টিলের তৈরি নকল পিস্তল, ০২। একটি কিরিচ, এবং ০২। ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-৪, তারিখ-০৪/১১/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন