যশোরের সাংবাদিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আকরামুজ্জামান ৪১ ভোট সাধারণ সম্পাদক পদে এস. এম ফরহাদ ৫২ ভোট পেয়ে ।
নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে গণনা, পরে ফলাফল ঘোষণা করা হয়।
অন্যান্য বিজয়ীরা, সহ-সভাপতি বিএম আসাদ পেয়েছেন (৪২ ভোট) , যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর (৩৬ ভোট), দফতর সম্পাদক কাজী রফিকুল ইসলাম (৩৮ ভোট), কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি (৩৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন (৩৩ ভোট) এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া (৪৪ ভোট) পেয়ে বিজয়ী হন।
বিজয়ীরা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও দক্ষিণ বঙ্গের বহুল প্রচলিত লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আর আহাম্মেদ, যশোর।
প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ৮:০৩ অপরাহ্ণ